Junaed siddiki
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে, চালাচ্ছিলেন হেলপার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন।

 

কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

 

গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময়ে গাড়িতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

 

এর মধ্যে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গাড়ির মালিকের নাম ইলিয়াস। তিনি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে বারোটার দিকে গাড়িটি ক্রেন দিয়ে টেনে তোলার কাজ চলছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদীখান ফায়ার সার্ভিসের একটি টিম।

 

গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

 

ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না তা নিশ্চিত করতে কাজ চলছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর শুনিনি। বাসটি খাদ থেকে উপরে তুললে বোঝা যাবে পরিস্থিতি।

 

সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন। বাস টেনে তোলার কাজ চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading