ই-পেপার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
তানজীল ইসলাম শুভ
২১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশালের মুলাদী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ পূর্ব চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন। এ সম্মানজনক অর্জনে শিক্ষক সমাজ, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে তিনি শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ ও মানবিক প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সাংগঠনিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

জনাব মোঃ জসিম উদ্দিন বর্তমানে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, মুলাদী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে তার আন্তরিক প্রচেষ্টা শিক্ষক মহলে ব্যাপকভাবে প্রশংসিত।

তার এই অর্জন দক্ষিণ পূর্ব চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলাদী, বরিশাল-এর জন্য অত্যন্ত গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শিক্ষক সমাজের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়েছে। শিক্ষা, সংগঠন ও সংস্কৃতির অঙ্গনে তার পদচারণা ভবিষ্যতে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

১

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

২

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

৩

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

৪

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

৫

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

৬

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে পুলিশ

৭

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

৮

জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

৯

সচিবদের কর্মদক্ষতা মূল্যায়নে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

১০

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে খাগড়াছড়িতে প্রশিক্ষণ দিচ্ছে ইপিবি

১১

সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

১২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

১৩

নারীস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২৫ কোটি ইউরোর উদ্যোগ

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রিঅ্যাক্টর চালুর আরও কাছাকাছি

১৫

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে ব্যয় সংযমের নতুন নির্দেশনা

১৬

সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান মারুবেনির আগ্রহ

১৭

আন্তর্জাতিক খবর যাচাইয়ে একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণের পরামর্শ

১৮

বিশ্ববাজারের দামের পরিবর্তনে নজর রাখছেন ব্যবসায়ী ও ভোক্তারা

১৯

ধর্মীয় পরিচয় যেন নাগরিক অধিকার ও সুযোগের পথে বাধা না হয়: প্রধানমন্ত্রী

২০