ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরেই এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্টহাউসে এই ঘটনা ঘটে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। এদিকে, এই ঘটনায় কাউন্টি শেরিফ শন স্টাইনসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, চেম্বারে একজন বিচারককে গুলি করে হত্যা করার পর কেন্টাকির একজন শেরিফকে গ্রেফতার করা হয়েছে। কেন্টাকি স্টেট পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান।

লেচার কাউন্টি শেরিফ ৪৩ বছর বয়সী স্টাইনসকে এই হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতের অভ্যন্তরে বাক-বিতন্ডার একপর্যায়ে ওই বিচারককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ।

শেরিফ স্টাইনসকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কেন্টাকি স্টেট পুলিশ। স্থানীয় সংবাদপত্র দ্য মাউন্টেন ঈগলের মতে, শেরিফ স্টাইনস বিচারকের অফিসের বাইরে যান ও আদালতের কর্মচারীদের বলেন, তাকে মুলিনসের সঙ্গে একা কথা বলতে হবে।

এরপর পেছনের দরজা বন্ধ করে দুজনে বিচারকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে বাইরের লোকেরা বন্দুকের গুলির শব্দ শুনতে পান। ঘটনার পর শেরিফ স্টাইনস হাত তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। আদালতেই তাকে হাতকড়া পরানো হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF