ঝালকাঠি প্রতিনিধি।
১৫ অক্টোবর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে ক্লিনিকের অবহেলায় জমজ নবজাতকের মৃত্যু: ৩৬ দিন পর মামলা।

ঝালকাঠির রাজাপুরে এক বেসরকারি ক্লিনিকের অবহেলায় জমজ নবজাতকের মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বাঘরী গ্রামে অবস্থিত সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত মাসে প্রসববেদনা নিয়ে উজ্জল খানের স্ত্রী ওই ক্লিনিকে ভর্তি হন। তবে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে দুই নবজাতক জন্মের কিছুক্ষণ পরই মারা যায়।

পরবর্তীতে পরিবারটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে ৩৬ দিন পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশে রাজাপুর থানা মামলা রেকর্ড করে।

মামলায় ক্লিনিকের মালিক মো. সোহাগকে প্রধান আসামি এবং চিকিৎসক ডা. ফরহানা আফরিন সারাহ্‌কে দ্বিতীয় আসামি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবার মান নিয়ন্ত্রণ ও তদারকির অভাবে প্রায়ই এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF