আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
১০ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে ডাকবাংলো দখল করে ওসির বসবাস, বিদেশি মেহমানদের আবাসন সংকটে ক্ষোভ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ দখল করে আবাসিক হিসেবে বসবাস করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস এমন অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, থানার অভ্যন্তরে আবাসনের ব্যবস্থা থাকা সত্ত্বেও ওসি ডাকবাংলোতে উঠেছেন এবং ভবনের প্রধান গেটে তালা লাগিয়ে রাখছেন। ফলে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংকুচিত হয়েছে।
আজ ৯ মে ভারতের জৌনপুর থেকে তিনজন খ্যাতনামা আলেম রাজাপুরে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসেন। স্থানীয় ধর্মপ্রাণরা জানান, যুগ যুগ ধরে তারা সরকারি নির্ধারিত ভাড়া পরিশোধ করে ডাকবাংলোতেই অবস্থান করতেন। কিন্তু এবার ওসির অবস্থানের কারণে তাদের আবাসন সংকট তৈরি হয়েছে।
ডাকবাংলোর কেয়ারটেকার মো. মানিক তালুকদার বলেন, ভবনটি ফাঁকা থাকায় ওসি সেখানে উঠেছেন এবং বর্তমানে প্রধান গেটে তালা দিয়ে রাখেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, ডাকবাংলো জেলা পরিষদের অধীনে থাকলেও উপজেলা প্রশাসন তদারকি করে। থানার ভেতরের বাসভবনে সংস্কার কাজ চলায় সাময়িকভাবে ওসি সেখানে উঠেছেন। কাজ শেষ হলে তিনি শিফট করবেন।
অভিযুক্ত ওসি সুজন বিশ্বাস বলেন, থানার ভেতরে মানসম্মত আবাসিক ভবন না থাকায় বাধ্য হয়ে তিনি ডাকবাংলোতে উঠেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত ডাকবাংলো দখলমুক্ত করে বিদেশি মেহমানসহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হোক।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০