ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
৬ এপ্রিল ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবির অধিভুক্ত করায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ

সংবাদটি ই-পেপারে পড়ুন

রাজশাহী কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

 

গত বৃহস্পতিবার (৪ মার্চ) গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধিভুক্তর এ তথ্য প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

 

জান্নাতুল খাতুন নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেছেন,

এই অধিভুক্ততে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হবেনা বরং কলেজ গুলো ক্ষতিগ্রস্ত হবে।রাজশাহী কলেজের ইতিহাস ঐতিহ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও পুরনো। রাজশাহী কলেজ তার নিজস্ব অস্তিত্ব হারাবে।বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তার নিজস্ব ডেপ্টগুলোকে অগ্রাধিকার দিবে, কলেজগুলো ক্ষতিগ্রস্ত হবে।আর রাজশাহী কলেজের ক্ষতির কথা আর না-ই বলি।আফসোস বিশ্ববিদ্যালয় গুলো শুধু সাধারন শিক্ষার্থীদের রক্ত চুষতে পারে আর এসব বিষয়ে নীরব ভুমিকা পালন করে।এরপরও তারা নিজেদের স্বায়ত্বশাসিত বলে দাবি করে। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি রাজশাহী কলেজে। এখন বলতে হচ্ছে, ভাল থেকো চির‍যৌবনা আমার আবেগের রাজশাহী কলেজ!

 

একই কলেজের রবিউল ইসলাম মিন্টু নামের আরেক শিক্ষার্থী এক পোস্টে লিখেছেন, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়া মানে নিজেদের দীর্ঘদিন এর সুনাম এক মূহুর্তে বিনষ্ট করা। সকলের উদ্দেশ্য একটা স্পষ্ট বার্তা দিতে চাই যেখানে আমরা নিজেরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবার যোগ্যতা রাখি আবার অনেক স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে আছি এরকম পজিশনে থেকে কোনোভাবেই কারো অধিভুক্ত হওয়া মেনে নেব না। ঈদ পরবর্তী ছুটি শেষে ৭ দিনের মাঝে আমাদের দাবি উত্থাপন করব। না মানলে দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নেবনা।

 

এ বিষয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী বলেন, ‘সরকার যেমন আদেশ দেবে তেমনটি করতে হবে। এখন এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে পারছি না। তবে এখানে মান ক্ষুন্ন বা সুনাম নষ্ট হওয়ার কিছু নেই।’

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভালো কিছু চিন্তা হবে। ভালো কিছু হবে। আমরা কেবলই চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, খুললে আমরা বসব। তখন এটি সম্পর্কে বলতে পারব।’

 

কার্যক্রম পরিচালনার বিষয়ে তিনি আরও বলেন, ‘ আমরা এইটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কলেজ ইন্সপেক্টর অফিস আছে। আমাদের অবকাঠামো আছে, অভিজ্ঞতা আছে। ভালো কিছু হবে। আমরা বসব, এরপরই বুঝতে পারব এটি কীভাবে রান করা হবে। তবে আমি আশা করি বেশ ভালোই হবে।’

 

উলেখ্য, রাজশাহীতে চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত করা হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো হলো চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০