ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আবু উবাইদা, ববি প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর, ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিল্লাল হোসেন। পূর্বে তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্য ছিলেন—এ কারণেই তার প্রার্থিতা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে বাড়তি আলোচনা।

কাউন্সিলের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন,”বিল্লালকে আমরা ডেকেছিলাম। সে জানিয়েছে তার অনুমতি ছাড়াই শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে তার নাম দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে কাজ করেছে।”

জুলাই আন্দোলনের সঙ্গে থাকলেই ছাত্রলীগ সদস্যরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন পদে নির্বাচন করতে পারেন কিনা, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি।

অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন,”পারিবারিকভাবে বিএনপির ছেলে। ২০২৩ সালে প্রোগ্রাম করেছি, সেগুলো সিভিতে যুক্ত করেছি। আমি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।”

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,”ইমিডিয়েট এক সিনিয়র আমার নাম দিয়ে দিয়েছে। সে বিষয়ে কিছু জানতাম না। বড় ভাই তখন বলেছিলেন এটা সামাজিক প্রতিষ্ঠান। তবে যখন আমি বুঝতে পারি, তখন সে গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০