ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রেস রিলিজ
৫ অগাস্ট ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেবাচিমের স্বাস্থ্যখাত সংস্কারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, প্রয়োজনে বরিশাল "ব্লকেড"

সংবাদটি ই-পেপারে পড়ুন

শেবাচিমের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার বিরুদ্ধে টানা ৯ম দিনের মতো রাজপথে আন্দোলন: আল্টিমেটাম দিলেন মহিউদ্দিন রনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার অবনতির বিরুদ্ধে আজ ৫ আগস্ট টানা ৯ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বরিশালের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ।

আজকের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা। বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী হাসান একাধিক প্রতিবাদী গান পরিবেশন করেন, যেখানে উঠে আসে জনদুর্ভোগ, বঞ্চনা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বার্তা।
সমাবেশে অংশ নিয়ে সামাজিক আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি বলেন, “নিজের অধিকার আদায়ে সবাইকে কথা বলতে হবে, রাস্তায় নামতে হবে। নইলে এই অব্যবস্থাপনা চলতেই থাকবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি কোন সন্তোষজনক বার্তা না আসে, তাহলে আমরা ‘বরিশাল ব্লক’ এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

আন্দোলনকারীরা জানায়, তারা শেবাচিমে স্বাস্থ্যসেবা, জনবল, যন্ত্রপাতির স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। বরিশালবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০