নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১৫ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরে বাংলা মেডিকেলে শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতারা

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চলমান স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্বৈরাচার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় কয়েকজন আওয়ামী কেডার এবং হাসপাতালের দূর্নীতিগ্রস্থ কর্মচারীরা  লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা।

আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং হামলাকারীদের থামানোর চেষ্টা করেনি।

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ১৭ দিন ধরে কর্মসূচি পালন করছেন। তারা স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজের কয়েকজনের  সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও কঠোর করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০