ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের যত কীর্তি

সংবাদটি ই-পেপারে পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মেয়াদে দেশটির ক্ষমতায় ছিলেন। হিলারি ক্লিনটনকে হারিয়ে ২০১৬ সালে চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। গত নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও আবার তিনি ফিরতে চান হোয়াইট হাউসে। লড়বেন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই অন্যরকম এক চরিত্র ট্রাম্প। নিজের অ্যাকাউন্ট থেকে প্রায়ই এমন সব পোস্ট করেন যেখানে নেটিজেনরা হতবিহ্বল হয়ে যায়। সর্বশেষ নির্বাচনে তার ‘স্টপ দ্য কাউন্ট’ পোস্টটি নিয়ে বিশ্বব্যাপী চর্চা হয়েছিল। বিভিন্ন সোশ্যাল গ্রুপে এটি নিয়ে নানা ট্রল ও মক পোস্ট করেছিলেন নেটিজেনরা।

২০২১ সালের মার্চে ট্রাম্পের টুইটার (বর্তমানে যেটি এক্স হ্যান্ডেল নামে পরিচিত) অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে অবশ্য ইলন মাস্ক অ্যাপের মালিকানা কিনে নেবার পর নিজের অ্যাকাউন্ট ফেরত পান ট্রাম্প। ২০১৬ সালের জানুয়ারিতে, দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি পর্যালোচনায় দেখা গেছে, টুইটারে ট্রাম্পের প্রতি আটটি পোস্টের মধ্যে একটি ‘ব্যক্তিগত আক্রমণ’ ধরনের। মার্কিন একটি টিভি শো ‘মর্নিং জো’-র একটি এপিসোড দেখে তিনি এতটাই রাগান্বিত হয়েছিলেন যে, সেই শো’টি না দেখতে দেশের মানুষকে টুইটে অনুরোধ করে বসেন তিনি। সেইসাথে অনুষ্ঠানটির সঞ্চালক মিকাকে ‘পাগল’ বলে সম্বোধন করেন।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক ও দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞার কবলেও পড়েছেন ট্রাম্প। এরপর তিনি নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ আনার পর সেখানেই নিজের পোস্ট, ছবি ও ভিডিও বেশি শেয়ার দিয়ে থাকেন। সম্প্রতি তিনি করে বসলেন আরেক কাণ্ড। ট্রুথ সোশ্যালে একটি ভিডিও আপলোড করেন ট্রাম্প। পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, একটি সড়কে দুটি পিকআপ গাড়ি চলছে। দুটি গাড়িতেই ট্রাম্পপন্থী বিভিন্ন ছবি ও চিহ্ন রয়েছে। তবে শেষের গাড়ির পেছনে দেখা যায় হাত-পা বাঁধা বাইডেনের ছবি। ছবি দেখে মনে হবে যে, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। পিকআপের পেছনে বর্তমান প্রেসিডেন্টের ওই ছবিটি প্রিন্ট করে লাগানো হয়েছে। এই ঘটনার পর জো বাইডেন অভিযোগ করে বলেছেন, ট্রাম্প আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসত বাড়াতে চাইছেন।

এক বিবৃতিতে বাইডেনের নির্বাচনী  ক্যাম্পেইনের মুখপাত্র মাইকেল টাইলার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নিয়মিত রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছেন যেটি নির্বাচনের আগে সংঘাত বাড়ানোর জন্য যথেষ্ঠ।

উল্লেখ্য, বরাবরের মতোই ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিমায় সামজিক যোগাযোগ মাধ্যমে সরব। তবে তার দলের নেতাকর্মীরা তার এসব কাজকে সমর্থন দেন। ২০২১ থেকে মার্চ-২০২৩ পর্যন্ত ট্রাম্প তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০