মোঃ আবু সাঈদ (রাজশাহী) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজের

রাজশাহীর বাঘায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে সাইকেলের সংঘর্ষে মিনহাজ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের মিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। সে মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর নিজ সাইকেলযোগে বাড়ি ফিরছিল মিনহাজ। পথে বাড়ির অদূরে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মিরগঞ্জ এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাসের সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা চারঘাট বাজার এলাকায় মাইক্রোবাসটি আটক করে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

নিহতের বাবা মিনারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নিজ গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিনহাজকে দাফন করা হয়েছে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মিনহাজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading