বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বিএম কলেজ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

সংবাদটি ই-পেপারে পড়ুন

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্মৃতিচারণে তাকে বিদায় জানানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কলেজের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামের কর্মজীবন, শিক্ষা প্রশাসনে তার দায়িত্ব পালন এবং বিএম কলেজে অধ্যক্ষ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা।

বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মহিউদ্দিন এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, বরিশালের পরিচালক মো. আব্বাস উদ্দীন। এ ছাড়া বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রনেতা ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি শিক্ষা প্রশাসনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কলেজের উন্নয়নেও তার ভূমিকার কথা তুলে ধরেন তারা। দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং অবসরজীবনে তার সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০