ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জুনায়েদ সিদ্দিকী
৮ জুলাই ২০২৪, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হলে মোবাইল ফোন ও নকল, ৮ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

সংবাদটি ই-পেপারে পড়ুন

পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা ও নকল করার অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ কারিগারি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের অপরাধের বিষয়টি ধরা পড়ে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বহিষ্কার করা হয়েছে— সজিব মন্ডল, অমিত মন্ডল, প্রশান্ত মিস্ত্রি, দিপ্ত গাইন, রণজিৎ বেপারি, সৌরভ বেপারি, অনিমেষ মজুমদার, ইয়ামিন শেখ। বহিষ্কৃত শিক্ষার্থীদের সকলেই নাজিরপুর ডিগ্রি কলেজের কারিগরি বিষয়ের পরীক্ষার্থী। তারা সকলে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছিলেন।

নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচীব স্বপন কুমার তালুকদার বলেন, পরীক্ষার্থীরা নকল করার পাশাপাশি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ পাঠানো হয়।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, ওই কেন্দ্র পরিদর্শনের সময় ওই সব পরীক্ষার্থীদের পরীক্ষায় নকল করাসহ পরীক্ষা চলাকালে তাদের দেহ তল্লাশি করে অসুদাপয় অবলম্বনের উদ্দেশ্যে তাদের কাছে মুঠোফোন ও ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায়। এ সব অভিযোগে ওই ৮ পরীক্ষার্থীকে বহিষ্কারের জন্য শিক্ষা বোর্ডকে সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০