ই-পেপার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
নিজস্ব প্রতিনিধি।
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

সংবাদটি ই-পেপারে পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন।

তবে তিনি এখন সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। যার ফলে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে। এবার তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য।

রোববারই তিনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেছেন।

বিষয়টি তিনি জানান ফেসবুকে। তিনি লিখেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে বলে জানান রনি। তিনি বলেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

এই দৃশ্য দেখেই রনি বিশ্বাস করতে শুরু করেছেন, ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’

এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

১

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

২

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৪

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৫

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৬

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৭

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৮

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৯

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

১০

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১২

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৩

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৪

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৫

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৬

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৭

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৯

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২০