ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২ জুন ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ বছর পর ফিরছিলেন বাড়ি , প্রাণ গেছে মা-ভাই-বোনেরও

সংবাদটি ই-পেপারে পড়ুন

প্রবাসে ১১ বছর কাটিয়ে প্রথমবারের মতো দেশে ফিরছিলেন আরিফ হোসেন। তাই মা, ভাই-বোন, সঙ্গে ভাগ্নে-ভাগ্নি বিমানবন্দরে গিয়েছিল তাকে আনতে।

কিন্তু কেউই আর বাড়ি ফিরল না, ফেরার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তাদের বহনকারী প্রাইভেট কার ট্রাকে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন আরিফ, তার মা-ভাইবোনসহ পাঁচজন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভাগ্নে-ভাগ্নি।

আর এক দুর্ঘটনাতেই স্ত্রী-তিন সন্তান হারিয়ে পুরোপুরি একা হয়ে গেলেন তাদের ফেরার অপেক্ষায় যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের বাড়িতে থাকা শহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন।

নিহতরা হলেন, খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (৩০), ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়শা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫৫) এবং প্রাইভেটকার চালক মনিরামপুর উপজেলার চালুহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আয়শা খাতুনের ছেলে হুসাইন (৮) ও মেয়ে তাসফিয়া খাতুন (৩)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে খোশালনগর ও আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহতদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য মোসলেম আলী এবং আবুল বাশার আবু বলেন, শহিদুল ইসলামের বড় ছেলে আরিফ ১১ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। প্রবাসে যাওয়ার পর এই প্রথম আরিফ দেশে ফিরছে, তাই তাকে রিসিভ করতে পরিবারের সদস্যরা সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

পরে আরিফকে নিয়ে গভীর রাতে নিয়ে প্রাইভেটকারে করে বাড়ির পথে রওয়ানা হন তারা। কিন্তু পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম তার পুরো পরিবারকে হারালেন।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, “খবর জানতে পেরে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা ঘটনাস্থলে গেছেন বলে জানতে পেরেছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০