ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ বার এভারেস্ট জয় করে নেপালি শেরপার নতুন রেকর্ড

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পর্বতারোহীদের স্বপ্ন থাকে এই পর্বতের চূড়া স্পর্শ করার। কেউ যদি একবার এভারেস্টের চূড়ায় নিজের পদচিহ্ন রেখে যেতে পারেন, ধন্য ধন্য রব উঠে যায়। আর যদি কেউ একবার-দুবার নয়, ৩০ বারের মতো এভারেস্ট শীর্ষে ওঠেন! কী, বিশ্বাস হচ্ছে না তো?

হ্যাঁ, এমন অবিশ্বাস্য কাজই করেছেন নেপালি শেরপা কামি রিতা। আজ বুধবার (২২ মে) নিজের স্বপ্ন সত্যি করে ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

এভারেস্ট জয়ের এটা (৩০ বার) নতুন রেকর্ড। এর আগে, সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তারই। এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। এ যেন নিজের সঙ্গে নিজেরই মোকাবেলা!

এভারেস্ট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এটি ছিল ১০ দিনের মাথায় ‘এভারেস্ট ম্যান’-এর দ্বিতীয় আরোহন। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে যেখানে সাধারণ পর্বতারোহীদের সময় লাগে বেশ কয়েক দিন, সেখানে এতো কম সময়ে কোনো পর্বতারোহীদের একাধিকবার এভারেস্ট আরোহণের এমন ঘটনা বিরলই বলা যায়।


‘এভারেস্ট ম্যান’ কামি রিতা

বেজক্যাম্পের অভিযান পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের প্রধান কর্মকর্তা গৌতম সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করে বলেছেন, কামি রিতা তার নিজের রেকর্ড ভেঙেছেন.. তিনি ৩০তম বার নিজের পদচিহ্ন এঁকে দিলেন বিশ্বের সর্বোচ্চ চূড়াটিতে।

এর আগে, গত ১২ মে সকাল ৭টার কিছু পরে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে বেশিবার আরোহণের নতুন রেকর্ড গড়েন ৫৪ বছর বয়সী কামি রিতা। সেবার তিনি ২৯তম বারের মতো ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় পৌঁছান। ২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর এএফপিকে তখন বলেছিলেন, আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি। তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই।

উল্লেখ্য, কামি রিতার এভারেস্ট-যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ওই সময় থেকেই গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখান এই নেপালি শেরপা। এরপর থেকে প্রায় প্রতিবছরই ২৯ হাজার ফুট উঁচু এভারেস্টশৃঙ্গটি জয় করছেন। এর মধ্যে বাদ পড়ে কেবল ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল। পরিচিতজনেরা কামি রিতাকে ডাকে ‘এভারেস্ট ম্যান’। এমন নামকরণে নিশ্চয়ই কেউ আপত্তি জানাবে না।

 

এভারেস্টজয়ী বাবর আলী

 

বাংলাদেশের এভারেস্ট অভিযান

এদিকে, দুনিয়ার সর্বোচ্চ চূড়ায় ওঠার প্রথম সফল অভিযান হয় ১৯৫৩ সালে। কিন্তু বাংলাদেশের কেউ এখানে আরোহণ করার ইতিহাস গড়ে ২০১০ সালে। সে বছর ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্টের চূড়া জয় করেন।

এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট শীর্ষে ওঠেন মোহাম্মদ আবদুল মুহিত। পরের বছর প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।

এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ আবদুল মুহিত ( নিজের দ্বিতীয়বার)।

পরের বছর ২০১৩ সালে খালেদ হোসেন নামে আরেক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এই তালিকায় এগারো বছর পর নিজের নাম অন্তর্ভুক্ত করেন বাবর আলী। গত রোববার (১৯ মে) সকাল সাড়ে আটটা নাগাদ তিনি ‘সামিট’ করেন। বলাই বাহুল্য, তার সামিটের অর্থের বড় একটি অংশ এসেছে ‘ক্রাউন্ডফান্ডিং’ এর মাধ্যমে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১০

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১২

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১৩

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৫

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৬

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৮

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৯

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF