Junaed siddiki
২৩ মার্চ ২০২৪, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৭ সেকেন্ডে ১২ বার হুইসেল বাজিয়ে বিশ্বরেকর্ড বিএম কলেজছাত্রের

বাংলা গানে হুইসেল বা শিস বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ঝালকাঠির কুমার কাকন উজ্জ্বল। মাত্র ৫৭ সেকেন্ডে সবচেয়ে বেশিবার হুইসেল (শিস) বাজিয়ে ইন্টারন্যাশনাল বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন তিনি। পুরো বিশ্বের মধ্যে হুইসেল ক্যাটাগরিতে প্রথম বারের মতো “লংগেস্ট টাইম টু হুইসেল” টাইটেলে এই রেকর্ড গড়েন তিনি। ৫৭ সেকন্ডে ১২ টা গানে হুইসেল বাজিয়েছেন কাকন।

কাকন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাশ করেন। ২০২২ সালে ভারত সরকারের অধীনে স্টাডি ইন ইন্ডিয়া (এসআইআই) স্কলারশিপ বিষয়ে ফুল-ফ্রি নিয়ে ব্যাঙ্গালুরের জেইন ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রি জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি সেপ্টেম্বরে ভারতের বেঙ্গালুরে থেকে ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তির জন্য ২০২২ সালের  আবেদন করেন।

হুইসেল বাজিয়ে বিশ্বরেকর্ড গড়ায় বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, কুমার কাকন উজ্জ্বল বাংলা গানে শিস বাজিয়ে বিশ্বরেকর্ড গড়ায় আমরাও আনন্দিত। শিস বাজিয়ে বাংলা গান গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য কুমার কাকন উজ্জ্বলকে অসংখ্য ধন্যবাদ। কুমার কাকন উজ্জ্বল ভবিষ্যতে আরও ভালো করুক। কাকন সহ বিএম কলেজের সকল শিক্ষার্থীদের  জন্য শুভকামনা রইলো ।

কাকনের জন্ম ঝালকাঠি পৌর এলাকার সিটিপার্ক সড়কে। বাবা উত্তম কুমার রায় ঝালকাঠি পৌরসভায় চাকরি করেন। মা শিউলি রানী রায় পেশায় একজন আইনজীবী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে কাকন বড়।

গত ১৪ ডিসেম্বর ২০২২ সালে ইন্টারন্যাশনাল বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ‘লংগেস্ট টাইম টু হুইসেল’ ক্যাটাগরিতে ভিডিও পাঠানোর পর চলতি বছরের ৬ জানুয়ারি তা গৃহীত হয়। পরে গত মার্চে বিশ্বরেকর্ড গড়ার স্বীকৃতি পান বাংলাদেশি এ তরুণ। ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ বছরের শেষের দিকে ইন্টার্নশিপ শেষ করে দেশে এসে শিস গান ও সংগীত নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে তার।

কাকন বলেন, হুইসেল নিয়ে আমার পথচলা শুরু হয় ২০১৮ সালে। অনেকে পছন্দ করতো আবার অনেকে সমালোচনাও করেছে। কিন্তু আমি লেগে ছিলাম। হুইসেলের মাধ্যমে বাংলা গানকে পুরো বিশ্বের কাছে কীভাবে তুলে ধরা যায় সে চেষ্টা করেছি। যেহেতু ছোটবেলা থেকেই আমি মিউজিকের সঙ্গে যুক্ত ছিলাম, তাই শিস গান অথবা হুইসেল আমার আয়ত্ত করতে খুব একটা কষ্ট করতে হয়নি। বাংলা সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই হবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা।

কাকনের বাবা উত্তম কুমার রায় বলেন, আমার ছেলে শিস বাজিয়ে বিশ্বরেকর্ড গড়ায় বাবা হিসেবে আমি গর্বিত। আমরা পরিবারের সবাই এবং স্বজন খুশি ও আনন্দিত। আমরা তাকে উৎসাহ জোগাচ্ছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF