আবু উবাইদা, ববি প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ মাসেও হয়নি রেজাল্ট, ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করেনি বিভাগ কর্তৃপক্ষ। এ কারণে দশ দিনের মধ্যে ফলাফল প্রকাশ না করলে আত্মহত্যা করবেন বলে ভুক্তভোগী এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, তাঁর আত্মহত্যার সম্পূর্ণ দায়ভার ওই বিভাগের উপর থাকবে। ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের। তাঁর সর্বশেষ সেমিস্টারের পরীক্ষাটি চলতি বছরের ১২ মার্চ শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত চলেছিল।

নাম প্রকাশ না করার শর্তে তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন,”মৃত্যুর জন্য আমার ডিপার্টমেন্টই সম্পূর্ণ দায় নেবে—যদি ১৭/১৮ তারিখের মধ্যে রেজাল্ট না পাই। ৮ মাস হয়ে যাচ্ছে এখনো রেজাল্ট নেই। ডজনখানেক চাকরির নিয়োগ মিস করেছি, একের পর এক মিস হচ্ছেই, আর কত? আরো ১০ বছরেও কি এমন সুযোগ পাব? কেনই বা হতাশ হব না? সবার আগে থেকেও এখন ফাইনাল রেজাল্টটাও পাচ্ছি না। ৫ বছর ৮ মাসেও যেন বিবিএ শেষ হয়েও হয় না।”

তিনি আরও উল্লেখ করেন: “সবচেয়ে ভীতু আমার ডিপার্টমেন্ট—ভিসিকে বলতে ভয়, নিউজ করতে ভয়। রেজাল্ট দিলে চাকরি পাব—এটা বলছি না, কিন্তু রেজাল্ট পাওয়া আমার অধিকার।”

বিভাগাটির কমিটির সভাপতি ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির বলেন,”পরিক্ষা কমিটির সভাপতি হিসেবে আমি দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করেছি। তবে কিছু প্রশাসনিক ও লজিস্টিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। বিভাগ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “আমি অলরেডি পরীক্ষা কমিটির সভাপতির সঙ্গে কথা বলেছি। শুনলাম, কমিটির একজন সদস্য অনুপস্থিত থাকার কারণে দেরি হয়েছে। তবে রেজাল্ট প্রায় কমপ্লিট, সামনের সপ্তাহের মধ্যে প্রকাশ করবে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০