ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারী ২০২৪, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান এবার প্রধানমন্ত্রী পদের জন্য দলের প্রার্থী ঘোষণা করলেন। প্রার্থী হিসেবে ওমর আইয়ুব খানের নাম চূড়ান্ত করেছে দলটি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সাথে কথা বলে দলের এই সিদ্ধান্ত জানান পিটিআই নেতা আসাদ কায়সার। ওমর আইয়ুব খান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর ফিল্ড মার্শাল আইয়ুব খানের নাতি।

ওমর আইয়ুবের নাম ঘোষিত হলেও গ্রেফতার এড়াতে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। কারন একাধিক মামলা রয়েছে তার নামে । আসাদ কায়সার জানিয়েছে গত ৮ ফেব্রুয়ারি দেশটির নির্বাচনে কারচুপি, মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পিটিআই। সুষ্ঠু ভোট হলে পিটিআই সমর্থিত আরও অনেক প্রার্থী যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তারা জয়লাভ করতেন বলে অভিযোগ আনেন তিনি। খবর পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের।

এদিকে পিটিআই এর পক্ষ থেকে আরও বলা হয় নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসা সব দলগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছে দলটি। এএনপি, জেইউআই-এফ, কিউডব্লিউপি সবার মিলিত প্রচেষ্টায় আন্দোলন করার নির্দেশ জানিয়েছেন ইমরান খান। এদিকে জোট সরকার গঠন করাসহ নিজেদের ভেতর আলোচনা করে যাচ্ছে পিএমএল-এন ও পিপিপি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF