ডেস্ক রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজান মাসে হাজারো পণ্যের দাম কমেছে আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতের খুচরা ব্যবসায়ীরা পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভোক্তাদের নানা রকম সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। এসবের মধ্যে রয়েছে পণ্যের মূল্য স্থির রাখা, এখন কিনে পরে দাম দেওয়ার সুযোগ, ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত মূল্য ছাড় এবং পাঁচ হাজার দিরহামের গিফট কার্ড। আর সবার ওপরে রয়েছে, ‘গত বছরের চেয়েও কম দাম’—এই প্রতিশ্রুতি।

দেশটিতে সরকার ও বেসরকারি খাতের ব্যবসায়ীরা বিশাল সব হাইপার মার্কেট চালায়। এসব বিপণিবিতানে পাওয়া যায় না এমন জিনিস বিরল। হাজার হাজার নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয় এসব হাইপার মার্কেটে। অনেক পণ্যে এমনকি ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এসব ছাড়ের মোট মূল্য দাঁড়াবে ১০ কোটি দিরহাম।

খালিজ টাইমস জানিয়েছে, রমজান উপলক্ষে ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও নুন যেমন নানা রকম সুবিধা দিচ্ছে, তেমনি হাইপার মার্কেটগুলোও অনলাইন এবং দোকানে এসে পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা দিচ্ছে। মাজিদ আল ফুতাইমের মালিকানাধীন ক্যারেফোর শুরু করেছে ‘গত বছরের চেয়েও কম মূল্য’ প্রচারণা।

শারজাহ কো–অপারেটিভ সোসাইটি সাড়ে ৩ কোটি দিরহাম বরাদ্দ দিয়েছে, যাতে ১০ হাজার পণ্যের দাম কমানো যায়। এসব পণ্যের ৮০ শতাংশই হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। রান্নার তেল, ময়দা, চালের মতো পণ্যে তারা ৭৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে।

এখানেই শেষ নয়। এই মাসের প্রতি সপ্তাহে তারা ক্রেতাদের দুটি সুজুকি ডিজায়ার গাড়ি দেবে। এর পাশাপাশি থাকবে পাঁচ হাজার দিরহাম দামের ৩০টি গিফট কার্ড। বিজয়ীরা পাবেন আসবাব। আরও থাকবে এক হাজার দিরহামের শপিং কার্ড। যাঁরা পণ্য কিনতে ৩০০ দিরহাম বা তার চেয়ে বেশি অর্থ খরচ করবেন, তারা এই সুবিধা পাবেন। সব মিলিয়ে ৪৫ দিন ধরে চলবে এই বিশেষ সুবিধা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০