ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২২ মার্চ ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম বরিশালের উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি ই-পেপারে পড়ুন

আজ (২২ মার্চ, ২০২৪)বিকাল ৩:৩০ মিনিটে নগরীর ইউরো কনভেনশন হলে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের আহবায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু , জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম-সদস্য সচিব ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মেরী জনশন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও ফোরামের সদস্য সচিব এড. মো: মাহমুদ হোসাইন আল-মামুন, ফোরাম গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।

এ সময় বরিশালের সামাজিক ও নাগরিক সমস্যাকে চিহ্নিত করে এবং পরামর্শভিত্তিক বক্তব্য রাখেন এড.তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, জেলা আঃলীগ; এড. আবুল কালাম শাহীন সদস্য সচিব, জেলা ( দঃ) বিএনপি; ডাঃ সাইফুল ইসলাম , পরিচালক, শেবাচিম হাসপাতাল; এড. খান মোঃ মোর্শেদ, সম্পাদক,জেলা আইনজীবী সমিতি; এড. একেএম মর্তুজা আবেদিন, আহবায়ক, জেলা জাপা; মোঃ সাজ্জাদ পারভেজ, জেলা প্রবেশন অফিসার, সমাজ সেবা অধিদপ্তর; শুভংকর চক্রবর্তী, সভাপতি , জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ; এড.এম এ জলিল, সদস্য সচিব , জেলা জা পা; যুব প্রতিনিধি পাপিয়া জেসমিন এবং মোঃ জুবায়ের প্রমুখ ।

সভায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মান উন্নয়নে পরিচালক বরাবর পিটিশন দাখিল করেছে তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি আ্যডভোকেসি ফোরাম (এমএএফ), বরিশাল। বরিশালের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠক, সামাজিক-সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে স্বারকলিপিতে স্বাক্ষর করেন। কর্ম-পরিকল্পনা সভায় হাসপাতালটির পরিচালক উল্লেখিত সমস্যাগুলো সমাধানে তার পরিকল্পনা উপস্থিত সকলকে অবহিত করেছেন।


সভায় উপস্থিত নেতৃবৃন্দ বরিশাল নগরীর বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যা সমূহ যেমন :যানজট, লেকের সংস্কার ও সৌন্দর্য বর্ধন, নারী এবং পুরুষদের জন্য আধুনিক গণ শৌচাগার নির্মাণ, পলিথিনের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন, শহরের বর্জ্য-ব্যবস্থাপনার উন্নয়নে উদ্যোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে ফোরামের প্রতি আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০