ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
৫ মে ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হয়ে কাজ করতে চাই- এসএম জাকির হোসেন

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে উঠোন বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন। শনিবার (৪ মে) বিকেলে চরকাউয়া ইউনিয়নের মৃধা বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
স্থানীয় আমির হোসেন মৃধার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকির হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান। তাই আপনাদের চেয়ারম্যান হিসেবে নয়, আমি সব সময় সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে একটি বার সেবা করার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ বরিশাল সদর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলেবো।

তিনি আরও বলেন, আমি সকলকে সাথে নিয়ে উন্নয়নের মাধ্যমে বরিশাল সদর উপজেলাকে এমন একটি উপজেলা গড়তে চাই, যেখানে দেশের অন্যান্য উপজেলার মানুষ বরিশাল সদরকে দেখতে আসবে।

এস এম জাকির বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও ব্যাপক  ভূমিকা রয়েছে। তাই আগামী ৮ মে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য আপনাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন বলে আমি আশা করি।

সমাজসেবক ও ব্যবসায়ী ফজলে রাব্বি অনগ, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রানা, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল আলম লিটন ও সমাজসেবক গোলাম মহিউদ্দিন মিল্টনসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

পরে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন চরকাউয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে পথসভায় অংশ নেন এবং বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

অন্যদিকে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাং বাজার, টুঙ্গিবাড়িয়া গ্রামের বিভিন্ন বাড়িতে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন এসএম জাকির হোসেনের স্ত্রী ফাতিমা জাকির ও পরিবারের অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০