ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
২৪ মে ২০২৪, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন: নুর

সংবাদটি ই-পেপারে পড়ুন

ক্ষমতাসীনরা লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন অভিযোগ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সরকারের লোকজন ইতোমধ্যে অপকর্মের ফল পেতে শুরু করেছেন।

শুক্রবার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নুর বলেন, লুটপাট করে সব শেষ করেছে সরকার৷ খেতে খেতে ব্যাংকও খেয়ে ফেলেছে তারা। গুম, খুন, লুটপাট তাদের মানসিকতা। লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন তারা।

 
‘দেশ চালাচ্ছে মাফিয়া লুটেরারা। অবসরে গেলে বাকিদেরও থলের বিড়াল বেরিয়ে আসবে৷ তারা পুলিশ ও সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন’, যোগ করেন তিনি।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তাদেরকে গণআদালতে বিচার করা হবে। লুটেরাদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেয়া হবে। ইতোমধ্যে সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন।
 
তিনি বলেন,ভারতকে সেভ করতে আনারের হত্যাকাণ্ড নিয়ে উদ্ভট কথা বলছেন সরকারের মন্ত্রীরা। ভাসুরের নাম নিতে চান না কেউ। আগেই বলছেন ভারতের কেউ জড়িত না। খুনিদের বাঁচাতে সরকার সব করে৷ শেখ হাসিনা দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। ইজারা দিয়েছেন। তাই তাদের মন্ত্রীরা ভারতের নাম মুখে আনতে ভয় পান। সবাই ভারতের গোলামি করে যাচ্ছেন।
সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে নূর বলেন, ‘এবার থেকে হামলা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজিজ বেনজিরের দায় সরকার নিচ্ছে না। এজেন্সির ভাইরা আপনাদেরও দায় কিন্তু সরকার নেবে না। সুতারাং সাবধান হয়ে যান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০