ডেস্ক রিপোর্ট
৩১ মে ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালে বেড়েছে নদীর পানি, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিভিন্ন মাছ

সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় বরিশালে মাছের সংকট দেখা দিয়েছে। কিন্তু এই সংকট কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে নদীর পাঙাশে। হঠাৎ আজ শুক্রবার প্রায় ৬০ মণ পাঙাশ উঠেছে বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে। যার মধ্যে ২০ কেজি ওজনের পাঙাশও রয়েছে। এ ছাড়া নদীর ইলিশের সরবরাহ বেড়েছে। উভয় মাছের দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে ।

ব্যবসায়ীরা বলছেন, পাঙাশ ও ইলিশ দিয়ে ক্রেতার চাহিদা মেটানোর চেষ্টা করছেন তাঁরা। তবে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদীর পানি বাড়ায় বড় পাঙাশ ও ইলিশের দেখা মিলছে। আজ সকালে নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে বিপুল পরিমাণ পাঙাশ দেখা গেছে। ইলিশও উঠেছে আগের চেয়ে বেশি। দাম কিছুটা কম হওয়ায় বিক্রেতারা পাঙাশের দিকে ঝুঁকছেন। আফজাল হোসেন নামক এক চাকরিজীবী ১০ কেজির বেশি ওজনের একটি পাঙাশ গতকাল বৃহস্পতিবার কিনেছেন সাড়ে ৬ হাজার টাকায়। তিনি জানান, এই সময়ে এমন দামে পাঙাশ পাবেন, তা আশা করেননি।

সেখানকার মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্সের আড়তদার আলম সরদার বলেন, গতকাল থেকে নদীর পাঙাশ বেশি উঠেছে। তাই সরবরাহও অনেকাংশে বেশি। আজ এ মোকামে ৫০-৬০ মণ মাছ এসেছে। কীর্তনখোলা, মেঘনা নদীর এই পাঙাশের প্রতিটির ওজন ৫ থেকে ২০ কেজি পর্যন্ত। গতকাল এর দর উঠেছিল মণপ্রতি ২৫ হাজার টাকা। যার কেজিপ্রতি ৬২৫-৬৫০ টাকা। তবে গত সপ্তাহে ৮০০-৯০০ টাকা কেজি বিক্রি হয়েছে। পাঙাশের দাম কেজিতে গড়ে কমেছে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা।

এদিকে অপর আড়তদার হারুন অর রশিদ বলেন, পাঙাশের পাশাপাশি নদীর ইলিশের সরবরাহ বেড়েছে। গতকাল এলসি সাইজের (৬০০ থেকে ৯০০ গ্রাম) ইলিশের মণ বিক্রি হয়েছে ৫৪ হাজার টাকা। যার কেজি বিক্রি হয়েছে ১ হাজার ৩৭৫ টাকা। গত সপ্তাহে ইলিশের বিক্রি হয়েছে ২ হাজার টাকা কেজি। গতকাল নদীর ইলিশ সরবরাহ হয়েছিল প্রায় দেড় শ মণ। এ ছাড়া ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা বিক্রি চলছে।

তিনি আরও বলেন, প্রতি কেজি ইলিশের দাম গড়ে কমেছে ৩০০ টাকা। দুই দিন ধরে ইলিশে দাম কিছুটা কমেছে। বরিশাল সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিব এ প্রসঙ্গে বলেন, ঝড়–তুফানের পর গতকাল বড় আকারের নদীর পাঙাশ ধরা পড়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এর কোনটার ওজন ১৫ থেকে ২০ কেজিও রয়েছে। তিনি বলেন, পাঙাশের দাম এখন অনেকটা সহনীয়। ইলিশের দামটাও দুই দিন ধরে কমেছে।

বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় এখন নদীর মাছের ওপর নির্ভর করতে হচ্ছে। হঠাৎ বড় ধরনের নদীর পাঙাশ ধরা পড়ছে। ঘূর্ণিঝড় রিমালে নদীতে পানি বাড়ায় পাঙাশ পাওয়া যাচ্ছে। মূলত পাঙাশের মৌসুম শীতে। এই সময়ে এত পাঙাশ পাওয়া জেলেদের জন্য খুশির খবর। ইলিশের সরবরাহও একই কারণে বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০