ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
৩ জুন ২০২৪, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি এবার কীভাবে এগোবে, প্রশ্ন তৃণমূলের

সংবাদটি ই-পেপারে পড়ুন

জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকারবিরোধী একদফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে যুগপতের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। তবে আগামীর সেই আন্দোলনের কৌশল কী হবে, বিএনপি এবার কীভাবে এগোবে, তা জানতে চায় দলটির তৃণমূল। তাদের শঙ্কা, ক্ষমতাসীনরা অতীতের মতো এবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন-পীড়নের মাধ্যমেই আন্দোলন দমন করতে চাইবে। এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে একই জিজ্ঞাসা যুগপৎ আন্দোলনের মিত্রদেরও। বিএনপি বলছে, দলীয় ফোরাম ও মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকারবিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে।

বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি ও যুগপৎ শরিকদের জন্য লক্ষ্য অর্জন করা কঠিন হবে। বিএনপি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকারবিরোধী আন্দোলনে রয়েছে। কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন, সেটা তারা আদায় করতে পারেনি। বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারা দেশে লাখ লাখ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগের আন্দোলনও সফলতা পায়নি। এ আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দলটির তৃণমূল। তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। মামলা-হামলা, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। নেতাকর্মীরা কারাগারে গেছেন। অনেকের ব্যবসা-বাণিজ্য, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি জটিলতায় অনেকে এখনো

ঘরছাড়া। আত্মীয়স্বজন, পরিবার-পরিজন ছাড়া মানবেতর জীবন কাটছে তাদের। কিন্তু তার পরও আন্দোলনে রাজপথে থেকে কর্মসূচি পালন করেছেন। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে মাঠে থাকার প্রত্যয় তাদের।

১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দাবি, ২০০৯ সালের পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার ৯৩৪টি মামলায় ৪৯ লাখ ৪০ হাজার ৪৯২ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে গত বছরের ২৮ অক্টোবর থেকে সারা দেশে ১ হাজার ৬৪৫ মামলায় প্রায় ৭০ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব তুলে ধরে গত মাসে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৬৬৬ ব্যক্তি গুম হয়েছেন। তাদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেক দিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ন পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, জাকিরসহ এখনো অনেকে নিখোঁজ। এ ছাড়া অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী নানাভাবে সরকারের দমন-পীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ দলটির।

বিএনপির তৃণমূলের নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা রাজপথে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। তবে আগামীর আন্দোলনের কৌশল কী হবে, কর্মপরিকল্পনা কী হবে, কেন্দ্রের কাছে তা জানতে চান তারা। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক কালবেলাকে বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রয়েছি। যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জিত না হয়, ততক্ষণ আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের কৌশল-কর্মপরিকল্পনা কী হবে, সেটা কেন্দ্র ঠিক করবে।

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির বিগত আন্দোলনেও জনসমর্থন ছিল, এখনো আছে। আগামীতে যে কোনো পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচি এলে আমরা অতীতের মতো তাতে অংশ নেব এবং সরকারের পতন নিশ্চিত করব।

সরকারবিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে গত ১২ থেকে ১৬ মে পর্যন্ত যুগপতের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে শরিকরা বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। আগামীতে বিএনপি কীভাবে এগোতে চায়, টার্গেট কী, তা জানতে চায় গণতন্ত্র মঞ্চ। তিন-চার বছর পরে গিয়ে কি আন্দোলনকে বেগবান করবে, নাকি আর্থিক খাতে বিশৃঙ্খলা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে কাজে লাগিয়ে এখনই আন্দোলন শুরু করবে, সে বিষয়ে বিএনপির অবস্থান জানতে চায়। যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ এই মিত্র জোটকে বিষয়টি স্পষ্ট করতে পারেনি বিএনপি। বৈঠকে আগামীর আন্দোলন সফলে বিএনপিকে বিগত আন্দোলন ব্যর্থতার যথাযথ কারণ অনুসন্ধানেরও তাগিদ দেয় গণতন্ত্র মঞ্চ।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপতের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস কেটে গেলেও এখনো আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেনি দলটি। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি আগামীতে কোন পথে হাঁটবে, আন্দোলনে কৌশলগত কোনো পরিবর্তন হবে কি না, নেতৃত্বের ধরন কেমন হবে—এই বিষয়গুলো নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০