ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জুনায়েদ সিদ্দিকী
১৩ অগাস্ট ২০২৪, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯

সংবাদটি ই-পেপারে পড়ুন

কোন বিপদগ্রস্ত ব্যক্তি ল্যান্ডফোন বা মোবাইল ফোন থেকে কল করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সেবা গ্রহণ করতে পারে। তবে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। আট দিন বন্ধ থাকার পর পর আজ থেকে পূর্ণমাত্রায় তা চালু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের সদর দপ্তর। মিডিয়া বিভাগ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা-৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে।

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এ নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এ কল সেন্টার পরিচালিত হয়। এ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় এখানে।

এরআগে গত এক সপ্তাহ ধরে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে উত্তর শোনা যেত, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এটি সম্পূর্ণ টোল ফ্রি অর্থাৎ ৯৯৯-এ কল করার জন্য কোনো কল চার্জ কাটা হয় না, এমনকি মোবাইল ফোনে কোনো ব্যালান্স না থাকলেও ৯৯৯-এ কল করা যাবে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশ পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করে ২০১৭ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। ১০০টি ফোন লাইনে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তা পরিচালিত হয়।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতেই কার্যক্রম আবার শুরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০