জুনায়েদ সিদ্দিকী
১৪ আগস্ট ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন ও সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। পৃথক বিক্ষোভে দুজনের বিরুদ্ধেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়ে। শিক্ষা পরিচালকের অপসারণ চেয়ে বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী শিক্ষক ও কর্মচারী সমাজ, বরিশাল অঞ্চল। এরপর শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে নগরীর গোড়াচাঁদ দাস রোডে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীদের নিবৃত্ত করেন।

এর আগে সকালে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবি করে। শিক্ষার পরিচালকের অপসারণ চেয়ে অনুষ্ঠিত সভায় বক্তৃতা দেন- প্রভাষক মাসুম বিল্লাহ, মো. শাহিন, কামরুল হাসান, সাদিয়া আকতার, মিনার মাহমুদ, হাসান বকসি প্রমুখ।

অন্যদিকে সাগদীর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চেয়ে বক্তৃতা দেন- শিক্ষার্থী তানভীরসহ অন্যরা। শিক্ষার পরিচালকের বিরুদ্ধের সমাবেশে বক্তারা বলেন, বিগত ৬ বছর যাবত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন একই পদে রয়েছেন।

এ সময় তিনি বিনাকারণে শিক্ষকদের ফাইল আটকে রেখে হয়রানি করছেন। সম্প্রতি গণঅভ্যুত্থানের আগে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠান তিনি। এসব তথ্য তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও গোয়েন্দাদের হাতে তুলে দেন। ওই তথ্যের ভিত্তিতে অনেক ছাত্র-শিক্ষককে হয়রানি ও গ্রেফতার করে পুলিশ।

সাগরদী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষার্থী তানভীর বলেন, প্রিন্সিপাল স্যার আমাদের অধিকার হরণ করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। আমরা রাস্তায় দায়িত্ব পালন করতে যাব কিন্তু তিনি আমাদের কোনো আইডি কার্ড দেননি। তাছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে তা আমরা গণমাধ্যমে বলতে চাই না। আমরা চাই তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দেবেন।

অভিযুক্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা আন্দোলন করায় আমি মাদ্রাসা থেকেও বেরিয়ে এসেছি। মাদ্রাসার সভাপতি জেলা প্রশাসক। আমি তার কাছে যাচ্ছি। তিনি যে সিদ্ধান্ত দেবেন আমি সেটাই মেনে নিব। শিক্ষার্থীরা বিনা কারণে এসব করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০