ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৪ অগাস্ট ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গত এলাকায় ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদটি ই-পেপারে পড়ুন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে এ পর্যন্ত মোট ২৫ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাছাড়া, নগদ পাওয়া অর্থ ও ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে বন্যাকবলিত এলাকায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। গণত্রাণ কর্মসূচি থেকে দুই দিনে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, গত দুইদিনে আমরা জন সাধারণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ তাদের সাধ্য অনুযায়ী যে যা পেরেছে দান করেছে। আজ ভোত রাত পর্যন্ত আমরা ২৫ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠাতে পেরেছি। ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। আজকে রাতে আবারও ডজনখানেক ট্রাক বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবে। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠবো।

এদিকে, আজ শনিবার গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিন সকাল থেকেই টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যক্তিগত গাড়ি, ট্রাক, সিএনজি, ভ্যান ও রিক্সায় বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। বিকেলে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। আজ বিকেলে পৌনে ৫টার দিকে র‍্যাবের পক্ষ থেকেও দুই ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্য মতে, গতকাল ২য় দিনে সাহায্য পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ ছিল ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা।

দিনভর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসায় টিএসসি ক্যাফেটেরিয়া ও গেমস রুম এবং বারান্দাও ত্রাণ সামগ্রীতে পূর্ণ হয়ে যায়। টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রী বিশাল স্তূপ লক্ষ্য করা যায়। বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসির দ্বিতীয় তলায় রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবকরা দুইটি মানব লাইন তৈরি করে টিএসসি গেট থেকে ভেতরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বর্তমানে টিএসসি মাঠে স্বেচ্ছাসেবকরা ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ের কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, গত দুইদিনে আমাদের কাছে ১ কোটি ৪২ লাখ টাকার বেশি টাকা পেয়েছি। আমরা ইতোমধ্যে ত্রাণ পৌঁছানো শুরু করেছি। দিনে ও রাত ১২টা পর্যন্ত প্যাকেজিং শেষ করে মধ্য বা শেষ রাতের দিকে ট্রাকে করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যাদুর্গত এলাকায়।

এ সময় তিনি সবাইকে কাপড়ের পরিবর্তে শিশু খাদ্য, ন্যাপকিন, জরুরি ওষুধ বেশি করে আনতে বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০