ই-পেপার
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন না সাকিব, বাইরে থেকেই খেলবেন ভারত সিরিজ

সংবাদটি ই-পেপারে পড়ুন

গত কয়েকদিন ধরে সাকিব আল হাসানের বিষয়ে আলোচনা হচ্ছে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের নামে হত্যা মামলা হয়েছে।

এ অবস্থায় তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এর মধ্যে বিসিবি জানিয়েছে, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেবে তারা। এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি। বৃহস্পতিবার বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর।

এর আগে সাকিব দেশে ফিরবেন না। কাউন্টি ক্রিকেটে তার খেলার ব্যাপারটিও নিশ্চিত করেছেন ফারুক। অর্থাৎ ভারত সিরিজের আগে দেশে ফিরবেন না সাকিব।

ফারুক বলেন, ‘স্থায়ী এনওসি তো দেওয়া হবে না। কিন্তু ইতোমধ্যে একটা এনওসি আছে, কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে। আমি যেদিন কাজ পেয়েছি, এর আগেই এনওসি নিয়েছে। এখন হয়তো আসবে না, ভারতের বিপক্ষে সিরিজটা বাইরে থেকে খেলবে। যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পর হয়তো পরের পরিকল্পনা কী হবে সেটা ঠিক করা হবে। ’

২০০৯-১০ সালের লিগ মৌসুমে ওস্টারশায়ারের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন সাকিব। তখন প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন তিনি। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর কাউন্টিতে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব। ৯ থেকে ১২ সেপ্টেম্বর সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচই খেলার কথা রয়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

৩

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

৪

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

৫

বরিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৬

মহাকালের ক্যানভাসে ৬১ বছরের দ্রোহ ও গৌরব: শুভ জন্মদিন ঝালকাঠি প্রেসক্লাব

৭

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

৮

ঝালকাঠিতে ১৭ অক্টোবর: বিএম কলেজ শিক্ষক তারিকুজ্জামানের ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’ আয়োজন

৯

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

১০

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

১১

জাতীয় ২০০৬’র মতো: একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

১২

আন্তর্জাতিক আফ্রিকা কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

১৫

ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস

১৬

বরিশালে ৯০ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

১৭

ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’-এ আবেদন করবেন যেভাবে

১৮

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১৯

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২০