ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদানির বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না সেটি পর্যালোচনা করবে বাংলাদেশ। আদানির বিদ্যুৎ ছাড়াও ভারতের সঙ্গে থাকা অন্যান্য চুক্তি পর্যালোচনা করে দেখবে ঢাকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কয়েকদিন আগে বিদ্যুতের বকেয়া বাবদ ৮০০ মিলিয়ন ডলার দিতে বাংলাদেশকে তাগাদা দেয় আদানি পাওয়ার। এরপরই চুক্তিটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন বাংলাদেশের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, “আদানি গ্রুপের মতো ভারতের অন্যান্য ব্যবসার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমাদের নিশ্চিত হতে হবে চুক্তি হবে স্থানীয় আইন ও প্রবিধান অনুযায়ী।”

আদানি ছাড়াও ভারতীয় প্রতিষ্ঠান পিটিসি ইন্ডিয়া, এনভিভিএল লিমিটেড এবং সেমকর্প এনার্জি ইন্ডিয়া বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বর্তমানে ভারতীয় প্রতিষ্ঠানগুলো গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৮ দশমিক ৭৭ টাকা চার্জ করে থাকে। সেখানে আদানি পাওয়ার প্রতি ইউনিটে নেয় ১৪ দশমিক ০২ টাকা। যা অন্যান্যদের চেয়ে অস্বাভাবিক রকম বেশি।

সম্প্রতি এক বিবৃতিতে আদানি গ্রুপ বলেছে, যদিও বাংলাদেশের কাছে তাদের ৮০০ মিলিয়ন ডলার বকেয়া পড়ে গেছে; তা সত্ত্বেও তারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে। তবে ভবিষ্যতে যেন সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে তারা।

ভারতের ঝারখণ্ডের গোড্ডায় আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ বোর্ডের (বিপিডিবি) সঙ্গে আদানির ২৫ বছরের চুক্তি হয়। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে ভারতীয় প্রতিষ্ঠানটি। যা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ। শুধুমাত্র বাংলাদেশেই বিদ্যুৎ বিক্রির জন্য গোড্ডায় ২ বিলিয়ন ডলার খরচ করে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করে আদানি।

গত ৫ আগস্ট গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের মধ্যকার সম্পর্কে অবনতি হয়। ভারতে থাকা হাসিনাকে ফেরত আনার ইঙ্গিতও দিয়েছে বাংলাদেশ সরকার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০