ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারী ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশের কোনো ইসলামী দল কর্মসূচি দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদটি ই-পেপারে পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের কোনো ইসলামিক দলই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করেনি। ফিলিস্তিনে যা ঘটছে তা শুধু গণহত্যা নয়, এটা মানবতাবিরোধী অপরাধ।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’ শিরনামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর সকল আইনকানুন ও যুদ্ধ বন্ধে একাধিক দেশের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে থাকবে। ফিলিস্তিনে ন্যায় প্রতিষ্ঠিত হলে পৃথিবীর অনেক সমস্যা সমাধান করা সম্ভব হতো।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি যখন সরকারে ছিল তখন ফিলিস্তিনে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করা হলে বিএনপি সরকার তা উত্থাপন করতে দেয়নি। এমনকি বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য একটিও বিবৃতি প্রদান করা হয়নি। এই দলের মাধ্যমে মানবতার কোনো উপকার সম্ভব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০