ডেস্ক রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার মধ্যেও মুলাদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব

বরিশালের মুলাদি উপজেলায় সরকার কর্তৃক জারি করা নিষেধাজ্ঞার মধ্যেও অব্যাহত রয়েছে ইলিশ শিকার। মাছ ধরার এ নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় মৎস্যজীবীরা দিন-রাত নদীতে ইলিশ আহরণ করে চলেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পাইতাখলা, সংলগ্ন শৈলা নদীতে প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অন্তত ২০/২৫ টি নৌকায় করে ইলিশ ধরার উৎসব করছে স্থানীয় জেলেরা।

নিষিদ্ধ মৌসুমে ইলিশ শিকারের ফলে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, যা আগামী দিনের জন্য মৎস্যসম্পদ হ্রাসের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রশাসনের উদাসীনতায় এবং পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবে মৎস্যজীবীরা নির্বিঘ্নে ইলিশ শিকার চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গে মৎস্যজীবীদের আঁতাত থাকায় তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছেন।

অন্যদিকে, স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই নিরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার বন্ধে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। এছাড়া, সঠিক নজরদারি ও কঠোর শাস্তির ব্যবস্থা না থাকলে, ইলিশের উৎপাদন বিপর্যয়ের দিকে ধাবিত হবে।

মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন  অবশ্য দাবি করছেন, তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং অভিযানে আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তবে মাঠ পর্যায়ে চিত্র একদমই ভিন্ন । স্থানীয়রা দাবী করছেন মৎস অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কোনো ঝামেলা ছাড়াই চলে ইলিশ শিকার।

মুলাদির নদীগুলোতে ইলিশের এই অবৈধ শিকার বন্ধ করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলে বিশ্বাস স্থানীয়দের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০