ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম নগরে আদালতের অদূরে সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা বলেন,দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে, স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করছে।আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো ,ছাত্র সমাজ এর আগে ও স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবারো রক্ত দিবো। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন,রসায়ন বিভাগের হাসিবুল হাসান,লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, রেজা শরীফ,সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৯ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ প্রমুখ।

প্রসঙ্গত,জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর পরই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন ভক্তঅনুসারীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর ) সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। তখনই চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা এলাকায় আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১০

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১১

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১২

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৩

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৪

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৫

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৬

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৭

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৮

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৯

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

২০