তানজীল ইসলাম শুভ
১০ জানুয়ারি ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বরিশালে শীতার্ত শিশুদের উষ্ণতার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমাদের পাঠশালা’র অর্ধশতাধিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এটি এসএনডিসি বাংলাদেশের একটি উদ্যোগ, যা বরিশালে পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, যিনি শিশুদের হাতে কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা শাহাজাদা হিরা, প্রতিষ্ঠাতা তানজীল ইসলাম শুভ, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, পাঠশালার পরিচালক সানজিদা ঐশি, সহ-পরিচালক ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি) বিগত ১০ বছর ধরে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনমান উন্নয়নে কাজ করছে। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আমাদের পাঠশালা’ ঝড়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

এসএনডিসি’র সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। এই উদ্যোগ তারই একটি অংশ। আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে শিশুরা কম্বল পেয়ে আনন্দিত হয় এবং তাদের পরিবারের জন্য এই সহায়তা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এ উদ্যোগকে বরিশালের স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এই ধরনের কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এ ধরনের কার্যক্রম বরিশালসহ অন্যান্য এলাকায় আরও বিস্তৃতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এসএনডিসি কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১০

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১১

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১২

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৩

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৪

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৫

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৬

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৭

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৮

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৯

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

২০