ডেস্ক রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরফকল কলোনির নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ‘প্রজেক্ট প্রেরণা’

বরিশাল নগরীর বরফকল কলোনির পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একদল তরুণের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রজেক্ট প্রেরণা’। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কলোনির নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং একই সাথে পরিবেশবান্ধব পণ্য তৈরির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।


প্রকল্পটির আওতায় প্রথম ধাপে কলোনির ১০ জন নারীকে টোট ব্যাগ তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী দিয়ে নারীদেরকে ব্যাগ তৈরি করার সুযোগ করে দেওয়া হয়। প্রজেক্ট প্রেরণা টিম এই ব্যাগগুলো বাজারজাত করার ব্যবস্থা করে এবং বিক্রয় থেকে পাওয়া সমস্ত অর্থ নারীদেরকে দিয়ে থাকে।

প্রজেক্ট প্রেরণার সাথে যুক্ত বরফকল কলোনির একজন নারী আমাদের জানান, “আমি ঘরে বসে উপার্জন করার মাধ্যম খুঁজছিলাম তবে বস্তি এলাকায় থাকার কারনে মানুষ আমাদের তৈরি কিছু গ্রহন করতে দ্বিধাবোধ করেন। প্রজেক্ট প্রেরণার প্রশিক্ষণের মাধ্যমে আমি ব্যাগ তৈরীর কাজটি শিখেছি। বর্তমানে তারা আমার তৈরী করা ব্যাগ গুলো বাজারজাত করতে সহযোগীতা করছে। এতে আমি ঘরে বসেই কিছুটা উপার্জন করতে পারছি”


এছাড়াও, পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের লক্ষ্যে কচুরিপানা দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রজেক্ট প্রেরণা টিম। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করা হচ্ছে, অন্যদিকে নারীদের আয়ের নতুন একটি উৎস তৈরি হচ্ছে।

বরফকল কলোনির নারীরা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বাধীনতার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করছে। তারা এখন নিজেরাই আয় করে নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারছে। এই উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসা করা হচ্ছে এবং অনেকেই এই ধরনের উদ্যোগকে অনুসরণ করার কথা ভাবছেন।

প্রজেক্ট প্রেরণা একটি উজ্জ্বল উদাহরণ যে, সামান্য কিছু উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নত করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১০

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১১

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১২

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৩

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৪

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৫

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৬

বিএনপির ভূমিধস বিজয়

১৭

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৮

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

১৯

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

২০