নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশিষ্টজনদের সাথে বরিশাল মহানগর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরীর আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর কিংফিশার রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

মহানগরীর সমাজসেবা সম্পাদক শামীম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল। আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ ও উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।

সভাপতির বক্তব্যে মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, বাংলাদেশ অতি দরিদ্র একটি দেশ। প্রচুর সম্ভাবনা থাকার পরেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় বরিশাল অঞ্চলের উপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার কারণে দারিদ্রতার হার দেশের অন্য অঞ্চল থেকে বেশি। নানান প্রতিকূলতায় গড়ে ওঠেনি পর্যাপ্ত শিল্প কারখানা।

এমতাবস্থায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ছিন্নমূল, কর্মহীন ও অসুস্থ মানবতার সেবায় একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নানাবিধ ভূমিকা পালন করতে হয়। এজন্য জামায়াতের শুভাকাঙ্ক্ষী ও বিত্তশালীদের সাদাকাহ ও যাকাতের অর্থ দিয়ে কল্যাণ তহবিল পরিচালনা করা হয়। আর্থিক সহযোগিতার ব্যাপারে জামায়াত কোনো ধর্ম-বর্ণ দেখে না। ব্যক্তি সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে যোগ্য কিনা সেটাই মূল বিবেচ্য বিষয়। জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারগুলোকে আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। কল্যাণ তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতা নিশ্চিত করা হয়। চলতি বছরে আমাদের বেশ কিছু সমাজকল্যাণমূলক কাজের পরিকল্পনা রয়েছে, সুধীজনদের কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ২০২৪ সালে বাস্তবায়িত সমাজসেবামূলক কার্যক্রমের উপরে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://barishalpatrika.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

বিএনপির ভূমিধস বিজয়

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

১০

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

১১

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

১২

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

১৩

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

১৪

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

১৫

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

১৬

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

১৭

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

১৮

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

১৯

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

২০