ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজেকে আগুনে পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক পুড়ছে। প্রায় দুই ঘণ্টা ধরে একের পর এক কটেজ-রেস্তোরাঁ আগুনে জ্বলছে।

শুষ্ক মৌসুম এবং পানি স্বল্পতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সবশেষ খবর অনুযায়ী, দীঘিনালা থেকে যাওয়া ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুপুর ৩টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘চাঁদের বাড়ি’ নামের একটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

তবে দুপুরে অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া ১৫টি কটেজ-রেস্তোরাঁর নাম জানা গেছে। এগুলো হলো ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ও চাঁদের বাড়ি কটেজ, চিলেকোঠা রেস্তোরাঁ, মেঘপাই রেস্তোরাঁ ও মনটানা রেস্তোরাঁ।

চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. রাফিউল হক বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে আগুনে জ্বলতে জ্বলতে এখন আমার কটেজে আগুন ছড়িয়ে পড়েছে।

ফদাংথাং কটেজের সাফায়াত হীরা বলেন, ইকোভ্যালী কটেজের আশপাশ থেকে আগুনের শুরু। এরপর এক এক করে পুড়ছে আর পুড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০