নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছিলেন জয়বাংলা ক্লাবের সভাপতি, হয়েছেন বৈষম্যবিরোধীর যুগ্ম আহ্বায়ক 

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছিলেন ‘জয় বাংলা ক্লাব’-এর সভাপতি। পাশাপাশি ফেয়ার মাইন্ড সমাজসেবা সংগঠনের নামে একটি ব্যানারে করতেন বিভিন্ন জায়গা থেকে অর্থ বাণিজ্য। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমানের সহধর্মিণী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রাকিব মুসুল্লির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা কমিটিতে নাম থাকায় আবারও সমালোচনায় এসেছে রাকিব মুসুল্লি। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তারা।

রাকিব মুসুল্লির বিরুদ্ধে ছাত্রলীগের ছত্রছায়ায় ফেয়ার মাইন্ড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জোরপূর্বক এই সংগঠনের নামে অর্থ দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকার করলেই বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতে হতো বলেও জানিয়েছেন অনেকে।

জানা যায়, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীর মতো তিনিও এলাকা ছাড়তে বাধ্য হন। ৫ তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে আশ্রয় নেন। সাভারে গিয়ে রাকিব মুসুল্লি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন।

এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলছেন—দখলদারিত্ব, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বস্থানীয় পদ পেতে পারেন?

এ বিষয়ে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃহত্তর উত্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সালেহ অমি বলেন, জুলাই আন্দোলনে আমরা ছাত্র জনতা জীবন দিয়ে এ দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। সেখানে একজন দোসর কীভাবে একটা উপজেলার দায়িত্ব পায়? আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের ৩৬ ঘণ্টার সময় দিয়েছি—এর মধ্যে তাকে কমিটি থেকে অপসারণ করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিচ্ছি। যদি প্রমাণিত হয় যে তিনি ফ্যাসিস্টের দোসর, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১০

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১১

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১২

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৩

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৪

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৫

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৬

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৭

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৮

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৯

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

২০