ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নতুন ‘গোল্ড কার্ড’ আর গ্রিন কার্ডের মধ্যে পার্থক্য কী?

সংবাদটি ই-পেপারে পড়ুন

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি হিসেবে গ্রিন কার্ড দেওয়া হয়। তবে এটির ‘বিকল্প’ হিসেবে ‘গোল্ড কার্ড’ নামে নতুন একটি অনুমোদন আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটি পেতে খরচ করতে হবে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার। যা বাংলাদেশি অর্থে ৬০ কোটি টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের বিভিন্ন ধরন রয়েছে। এরমধ্যে একটি হলো ইবি-৫ ইমিগ্রেশন ইনভেস্টর ভিসা। এই ভিসাটির স্থলাভিষিক্তই হতে যাচ্ছে ট্রাম্পের ‘গোল্ড কার্ড’।

গ্রিন কার্ড-গোল্ড কার্ডের মধ্যে পার্থক্য কী?

যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি ১০ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করেন ও নতুন চাকরি সৃষ্টি করেন তাদের ‘ইবি-৫ ইমিগ্রেশন ইনভেস্টর প্রোগ্রাম’ এর আওতায় গ্রিন কার্ড দেওয়া হয়। ট্রাম্পের ইচ্ছা হলো এই প্রোগ্রামটির জায়গায় নতুন কিছু নিয়ে আসা। এজন্যই তিনি ৫০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ সামনে নিয়ে এসেছেন। ট্রাম্প জানিয়েছেন, এটি বিদেশিদের আবাসনের অনুমতি দেবে। তবে বিশেষ করে যারা ধনী ব্যক্তি, তারা চাইলে সরাসরি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি কিনতে পারবেন। এছাড়া এরমাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পথের দিকে এগিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

গ্রিন কার্ড বনাম গোল্ড কার্ড

গ্রিন কার্ড : যুক্তরাষ্ট্রের স্থায়ী আবাসনের অনুমতি হলো গ্রিন কার্ড। এটি দেওয়া হয় চাকরি, পরিবারের স্পন্সরশিপ এবং বিনিয়োগের (ইবি-৫ ভিসা) ওপর নির্ভর করে।

গোল্ড কার্ড : গোল্ড কার্ডও ঠিক একই সুবিধা দেবে। তবে এরজন্য খরচ করতে হবে ৫০ লাখ ডলার। এছাড়া এরমাধ্যমে ধনী ব্যক্তিরা খুব সহজে এবং দ্রুত সময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন।

ট্রাম্পের পরিকল্পনা

ট্রাম্প দাবি করেছেন এই গোল্ড কার্ডের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যাবে। যা সরকারের ঋণ পরিশোধে ব্যয় করা হবে। তিনি ১০ লাখ গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করছেন। তার ধারণা ধনী ব্যক্তিরা এই পোগ্রামে ব্যাপক সাড়া দেবেন।

কেন গ্রিন কার্ডের জায়গায় গোল্ড কার্ড আনার চেষ্টা করছেন ট্রাম্প

ইবি-৫ ভিসা পোগ্রামটি ১৯৯২ সালে শুরু করে মার্কিন কংগ্রেস। ওই সময় বিদেশিদের সহজে গ্রিন কার্ড পাওয়ার সুবিধা করতে এটি শুরু করা হয়। এই কার্ড পাওয়ার শর্ত ছিল ১০ লাখ ডলার বিনিয়োগ করা। অপরদিকে ‘অর্থনৈতিকভাবে অনুন্নত স্থানে’ ৮ লাখ ডলার নির্ধারণ করা হয়েছিল। এটির মাধ্যমে বিভিন্ন জায়গায় অর্থনৈতিক উন্নয়নের অর্থ যোগাড়ে সহায়ক হয়েছে। তবে এই কার্ডের অপব্যবহারও হয়েছে অনেক। এ কারণে প্রথমবার প্রেসিসডেন্ট থাকার সময় ট্রাম্প এই গ্রিন কার্ডের দাম ১৮ লাখ ডলার করতে চেয়েছিলেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দেয়। এরপর জো বাইডেন ক্ষমতায় এসে কার্ডটির মূল্য ১০ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করে দেন।

যে কেউ চাইলেই পাবেন গোল্ড কার্ড?

ট্রাম্প জানিয়েছেন, যে কেউ অর্থের মাধ্যমে গোল্ড কার্ড পাবেন। এমনকি রাশিয়ান ধনকুবেররাও পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০