আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে হস্তক্ষেপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করলো রাশিয়া

ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে।

চলতি বছরের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে উভয় দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

ইরান মস্কোকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে; যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইরানে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে, যার প্রভাব আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার ওপরও পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১০

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১১

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১২

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৩

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৪

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৫

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৬

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৭

বিএনপির ভূমিধস বিজয়

১৮

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৯

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

২০