ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৬

সংবাদটি ই-পেপারে পড়ুন

২৪ ঘন্টার ব্যবধানে বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকাল সাড়ে ৮ টার সময় বরিশাল – ঢাকা মহাসড়কের রামপট্টি বালুর মাঠ সংলগ্ন স্থানে আব্দুল বাহিড় (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত বাহিড় একজন বেদের সম্প্রদায়ের লোক। তিনি বাজার করতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাহিড় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ধামুরা উদ্দেশ্য ছেড়ে আসা ঝিনুক পরিবহনের নামের একটি যাত্রীবাহী

বাস তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের মধ্যে থাকা আরো পাঁচ থেকে ছয় জন যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল বাহিড় কে

উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায় তবে বাসটি কে জব্দ করার চেষ্টা চলছে। একজন পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গতকাল সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে হাবিবুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেল চালক কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০