রিফাত খন্দকার, ববি প্রতিনিধি
৩ আগস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি’তে সফলভাবে সম্পন্ন হলো ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ শীর্ষক এক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার(২রা আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বরিশাল বিশ্ববিদ্যালয় এই কর্মশালার আয়োজন করে। যেখানে সহযোগিতা করে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

এই প্রশিক্ষণ কর্মশালায় তরুণদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকাশের উপর জোর দেওয়া হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত করা।

কর্মশালায় যারা ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন:
হাদিউজ্জামান সুজন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সাবেক জাতীয় যুগ্ম সমন্বয়কারী, সাবেকুন্নাহার ইকরা, সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বরিশাল বিশ্ববিদ্যালয়। মেহেরাব হোসেন জয়, ফোর্ব ন্যাশনাল কো-অর্ডিনেটর, মোঃ শুভ চৌধুরী: অফিস সেক্রেটারি, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বরিশাল জেলা।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ মিতা, যিনি তরুণদের এই উদ্যোগে অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন, “ফ্যাসিলিটেটররা যে কাজটি করছেন, সেই কাজে আরও একদল তরুণকে সম্পৃক্ত করাকে তারা অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন। আমরা যে সমাজ পরিবর্তনের কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি, এইটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।”

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে শ্রেয়া দাস তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি এবং যদি আমি ভবিষ্যতে এটি চালিয়ে যেতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমি যা শিখেছি তা আমি পরবর্তী যারা আসবে তাদের শেখাতে পারব।”

এই কর্মশালা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

”স্মৃতির হাড়গোড়”

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

১১

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১২

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১৩

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১৪

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৫

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৬

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৭

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৮

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৯

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

২০