মুলাদী প্রতিনিধি।
৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেছেন, ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

মুহাম্মদ ফওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।

তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এ কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।

‎উদ্বোধনকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‎বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খা নদীর উপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। এ সেতু নির্মাণ হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে মেঘনা পাড়ের মুলাদী ও হিজলা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ এবং মেহেন্দিগঞ্জের পরোক্ষ সংযোগ নির্বিঘ্ন করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০