ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ ফেব্রুয়ারি বরিশাল আসছেন জামায়াত আমির

আগামী ৬ ফেব্রুয়ারি বরিশালে সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন জেলার মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী এবং পিরোজপুরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রথমে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং পরে পটুয়াখালী যাবেন। সেখান থেকে ফিরে পিরোজপুর যাবেন। একদিনের সফর শেষে ওইদিনই আবার তিনি ফিরে যাবেন।

এদিকে, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় উপজেলার পাতারহাট আর.সি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন তিনি।

শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনী জনসভা বাস্তবায়নে এরই মধ্যে বাস্তবায়ন কমিটি ও প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জহির উদ্দিন ইয়ামিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০