বরিশাল পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ইমাম মেহেদী হাসান। সম্প্রতি পত্রিকার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
ইমাম মেহেদী হাসান বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পড়াশোনা করেছেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যায় তিনি নিয়মিতভাবে ভূমিকা রেখে চলেছেন।
বরিশাল পত্রিকার কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, তার সামাজিক সম্পৃক্ততা ও স্থানীয় বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা ঝালকাঠি জেলার সংবাদ সংগ্রহ ও পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি পত্রিকার মান ও বিশ্বাসযোগ্যতা আরও সুদৃঢ় করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইমাম মেহেদী হাসান বলেন, বরিশাল পত্রিকার মতো গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি ঝালকাঠি জেলার মানুষের কথা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
তার এই নতুন দায়িত্বে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন