ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
নিজস্ব প্রতিনিধি | ঝালকাঠি
১৩ মার্চ ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া রেশন কার্ডে ৪ কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠিতে দীর্ঘ সাত বছর ধরে ভুয়া রেশন কার্ড ব্যবহার করে প্রায় ৪ কোটি টাকার সরকারি চাল ও গম আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পর সম্প্রতি দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এ মামলা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যরা সরকারি খাদ্যবান্ধব ও অন্যান্য রেশনিং কার্যক্রমের সুবিধা নিতে ভুয়া বা অবৈধভাবে তৈরি করা একাধিক রেশন কার্ড ব্যবহার করতেন। এসব কার্ডের মাধ্যমে নিয়মিতভাবে সরকারি গুদাম থেকে চাল ও গম উত্তোলন করা হতো। পরে এসব খাদ্যশস্য স্থানীয় বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রেশন কার্ড ব্যবহার করে সরকারি খাদ্যশস্য উত্তোলন করা হয়েছে। হিসাব অনুযায়ী, এই সময়ে প্রায় ৪ কোটি টাকার চাল ও গম অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রমে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০