ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে বড় বাজার ব্যবসায়ী সমিতির ‘পরিকল্পনা সভা’ ইয়াসের ৫ দফা প্রস্তাবনা পেশ

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে এবং ঝালকাঠি শহরকে উন্নত বিশ্বের আদলে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ ‘পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঝালকাঠি বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের অভ্যন্তরে এই সভা আয়োজিত হয়।

​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন এবং পৌর প্রশাসক কাওছার হোসেন।

​ইয়াসের ৫ দফা প্রস্তাবনা

​শহরকে বাসযোগ্য ও আধুনিক করার লক্ষ্যে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (YAS)-এর পক্ষ থেকে ৫ দফা বিশিষ্ট একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা পত্র অতিথিবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। ইয়াসের প্রস্তাবনাসমূহ হলো:

  • ​১. উৎস বিভাজন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা: পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য প্রতিটি দোকান ও বাড়িতে পৃথক লাল ও সবুজ বিন প্রবর্তন করা।
  • ​২. ডিজিটাল মনিটরিং ও কুইক রেসপন্স টিম: নাগরিক সমস্যা সমাধানে অ্যাপ বা পেজের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা নিতে ইয়াসের ভলান্টিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন।
  • ​৩. নদী ও ড্রেনেজ সুরক্ষা: সুগন্ধা নদী ও ড্রেনগুলোতে ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন।
  • ​৪. পরিকল্পিত হকার ব্যবস্থাপনা: রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে নির্দিষ্ট ‘ভেন্ডিং জোন’ নির্ধারণ এবং শহরজুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ।
  • ​৫. আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন: পরিবেশ দূষণ রোধে শহরের অদূরে অতি দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ।

​উপস্থিত নেতৃবৃন্দ

​প্রস্তাবনা পত্রটি প্রদানের সময় ইয়ুথ অ্যাকশন সোসাইটির (YAS) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, এবং সদস্য মেহেদী আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ ইয়াসের এই আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠিকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০