ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
তানজীল ইসলাম শুভ
৩০ মার্চ ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্বোধনের কয়েকদিন পরেই গোমা সেতুর ওপর দোকান, দুর্ঘটনার আশঙ্কা

সংবাদটি ই-পেপারে পড়ুন

উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার নতুন নির্মিত সেতুর ওপর বসে গেছে অস্থায়ী দোকান। এতে করে সেতু দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের জন্য তৈরি হয়েছে চরম ঝুঁকি, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সেতুটি সম্প্রতি উদ্বোধন করা হলেও অল্প সময়ের মধ্যেই সেতুর ওপর বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসতে শুরু করেছে। ফলে সেতুর চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে।

সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “সেতুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে দোকান বসায় চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

আরেক পথচারী শিউলি আক্তার বলেন, “বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দোকানের কারণে রাস্তা সরু হয়ে যায়, গাড়ি আসলে পাশ কাটানোই কঠিন হয়ে পড়ে।”

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত সেতুর ওপর থেকে দোকান সরিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, সেতুর ওপর এভাবে দোকান বসানো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং এটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনস্বার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে সেতুটিকে ঝুঁকিমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০