বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন সংলগ্ন ‘বালুর মাঠ’কে খেলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠটি সংস্কারের জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অতি দ্রুত এই মাঠের সংস্কার কাজ শুরু হবে। সংস্কার শেষ হলে শিক্ষার্থীরা এখানে নিয়মিত খেলাধুলার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, “শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটির উন্নয়ন জরুরি ছিল। ইউজিসির বরাদ্দ পাওয়ায় এখন দ্রুত গতিতে কাজ শুরু করা সম্ভব হবে।”