ববি সংবাদদাতা
৩ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি ছাত্রদলের নতুন কমিটিতে ‘৫ হালি ছাত্রলীগ কর্মী’, পদবঞ্চিতদের ক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবগঠিত ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে অন্তত ২০ জন ছাত্রলীগ নেতাকর্মীর ‘অনুপ্রবেশ’ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলেও মাঠের নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

গত শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়েছিলেন। উক্ত কাউন্সিলের ২৩৯ জন ভোটারের মধ্যে থেকে এ কমিটি দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে: ছাত্রলীগের অন্তত ২০ জন সক্রিয় কর্মী এই কমিটিতে পদ পেয়েছেন। যাদের মধ্যে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে।

ছাত্রলীগ ছাড়াও ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের সদস্যদের নামও কমিটিতে এসেছে এছাড়াও একই ব্যক্তির নাম দুইবার আসা, সিনিয়র-জুনিয়র ব্যাচ মেনটেইন না করা এবং সক্রিয় কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের পদায়ন। চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকেও গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে।

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠু, তৌসিফ আলম খান ও সোহেল রানা। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইত্তেসাফ-আর-রাফি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল, আরমান হোসেন, মহিউদ্দিন হক ও জিহাদ খলিফার নাম উঠে এসেছে। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাংগঠনিকে প্রিতম দাস, বর্ণ বরন সরকার শাহ্ তাকবীর আহমেদ সিয়াম, মেহেদী হাসান।

দপ্তর সম্পাদক রিফাত আহমেদ পিয়াস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, নারীর ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মহিমা জাহান মুনাসহ আরও অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন সাধারণ কর্মীরা।

ববি শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বলেন, “আমরা কেন্দ্রকে যে সুপারিশকৃত তালিকা পাঠিয়েছিলাম, তার সঙ্গে ঘোষিত কমিটির ৯০ শতাংশ মিল নেই। এটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত টিমের কাজ। আমাদের দেওয়া তালিকার অবমূল্যায়ন করে তারা নিজেদের ইচ্ছামতো কমিটি দিয়েছে। আমাদের সঙ্গে আলোচনার অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি।”

সভাপতি আরও জানান, আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রে যোগাযোগ করেছি এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের নিজস্ব ক্ষমতাবলে অতিসত্বর এ বিষয়ে কাজ করবো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

উজিরপুরে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, আগুনে দোকান ভস্মীভূত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

১০

পটুয়াখালীতে জেলেকে পিটিয়ে আহত করলেন জামায়াত নেতা

১১

ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি

১২

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

১৩

নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১

১৪

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১৬

বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

১৭

নগরীর এ.কে স্কুলে কৃতি শিক্ষার্থীদের খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান

১৮

বানারীপাড়ায় গাঁজাসহ আটক দুই যুবককে মোবাইল কোর্টে সাজা

১৯

নানাবাড়িতে বেড়ানোই হলো শেষ যাত্রা, পিরোজপুরে নিহত দুই ভাই

২০